
জুলফিকার আলী জুয়েল
বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬-২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ তাদের পূর্ণাঙ্গ প্রার্থিতা ঘোষণা করেছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
আবাসন খাতে দক্ষতা, উন্নয়ন ও টেকসই অগ্রগতির প্রত্যয় নিয়ে গঠিত জাগরণ প্যানেল ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
রিহ্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোখলেছুর রহমান খান এ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী (ব্যালট নং: ০২) হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তার সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আবুল কাশেম (ব্যালট নং: ০৩) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবাসন খাতকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার লক্ষ্যে এ প্যানেল কাজ করবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট প্রার্থী মোখলেছুর রহমান খান বলেন,
“আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল রিহ্যাব গঠনে অঙ্গীকারবদ্ধ। আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবাসন শিল্পের উন্নয়ন এবং সকল সদস্যের স্বার্থ রক্ষায় কাজ করে রিহ্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
জাগরণ প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা:
প্রেসিডেন্ট প্রার্থী:
জনাব মোখলেছুর রহমান খান (ব্যালট নং: ০২)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী:
ইঞ্জিনিয়ার আবুল কাশেম (ব্যালট নং: ০৩)
ভাইস প্রেসিডেন্ট-১ প্রার্থী:
এ.এস.এম. শহিদ উদ্দিন (ব্যালট নং: ০৮)
ভাইস প্রেসিডেন্ট-২ প্রার্থী:
আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১০)
ভাইস প্রেসিডেন্ট-৩ প্রার্থী:
মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫)
ভাইস প্রেসিডেন্ট (অর্থ) প্রার্থী:
মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)
পরিচালক প্রার্থী:
মোঃ রেজাউল হক (ব্যালট নং: ৩৪)
ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিদ্দিকী মন্টু (ব্যালট নং: ৪৩)
মোঃ আজহার হোসেন (ব্যালট নং: ৪৯)
মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫)
মোঃ মোশারফ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬)
রোটারিয়ান এস. এম. এনায়েত হোসেন (ব্যালট নং: ৫২)
মোঃ ওবায়দুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)
জাগরণ প্যানেল আবাসন খাতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কার্যকর প্রতিনিধিত্বের মাধ্যমে রিহ্যাবকে আরও শক্তিশালী ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

