
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর থানা পুলিশ জানতে পারে যে, এলাকায় একটি মাদকের বড় চালান হাতবদল হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে হানা দিয়ে পুলিশ ওই কারবারিদের আটক করে। এ সময় তার তল্লাশি চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
আজই আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

