
সাধন সাহা জয় :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল খায়ের মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের কনিকাড়া বাজারের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খায়ের মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং মন্টু হাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার পর কনিকাড়া বাজারের পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় বা চলাচলের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল (হোন্ডা) তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও আঘাত গুরুতর হওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নবীনগর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম মুঠোফোন সাংবাদিকদের জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

