
মোঃ হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাবী ছাত্রী নুসরাত জাহান তিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।
এর আগেও প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় কলেজের ১১টি অনার্স বিষয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন।
সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী নুসরাত জাহান তিথি দেশসেরা 🌟
শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় সার্থকতা তখনই অনুভূত হয়, যখন একজন ছাত্রী অসাধারণ সাফল্য অর্জন করে নিজের প্রতিষ্ঠান, শিক্ষক ও এলাকার মুখ উজ্জ্বল করে। সেই গর্বের মুহূর্ত এনে দিয়েছে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাবী ছাত্রী নুসরাত জাহান তিথি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে তিথি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ পরিসরে এ ধরনের সাফল্য সত্যিই বিরল ও গৌরবের।
তিথির মেধার স্বাক্ষর আগেও পাওয়া গেছে। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষাতেও সখীপুর আবাসিক মহিলা কলেজের ১১টি অনার্স বিষয়ের সকল ছাত্রীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি ভিপি নির্বাচিত হন। মেধাভিত্তিক ছাত্র সংসদেও তিনি ভিপি পদে দায়িত্ব পালন করেছেন।
তিথির এই অভাবনীয় সাফল্যে আমরা তার শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নুসরাত জাহান তিথিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি। বিশেষ করে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তোমাকে নিয়ে গর্বিত।
একই সঙ্গে তিথির বর্ষের যেসব শিক্ষার্থী ফার্স্ট ক্লাস অর্জন করেছে, তাদের সবাইকেও আন্তরিক অভিনন্দন।
আর তিথি সহ সকল শিক্ষার্থীকে জানিয়ে রাখি—
আগামী দিনের আরও বড় সাফল্যের জন্য আমাদের আরও কড়া শাসনের জন্য প্রস্তুত থাকতে হবে।

