
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে। কমিশনের জারি করা অঙ্গীকারনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—নির্বাচনী প্রচারণায় আইন ও বিধি লঙ্ঘনের দায় সরাসরি প্রার্থী এবং তার সমর্থকদের ওপর বর্তাবে।
অঙ্গীকারনামায় বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে প্রচারণায় নিয়োজিত ব্যক্তি আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলক। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছে কমিশন।

