
মোস্তাফিজুর রহমান রুছেল-পীরগঞ্জ (রংপুর) :
রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের সরকার মার্কেট এর নুরে আলম’র কাপড়ের দোকানের সামনে অত্র মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হইতে আসামী নুরে আলম সরকার (৪৫) পিতাঃ মৃত আলী আকবর সরকার সাং ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে গ্রেফতার পূর্বক একশত দশ পিস হালকা গোলাপী রংয়ের “”মাদকদ্রব্য”” ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১১ গ্রাম যাহার প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ৩০০ টাকা করে মূল্য ৩৩০০০ টাকা, উদ্ধার করিয়া সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উপরোক্ত আলামত ইং-১৯/০৭/২৬ তারিখ রাত্রি ১৯.৩৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে সেলাই মেশিনের টেবিলের উপর বসিয়া জব্দতালিকা প্রস্তুত পূর্বক সাক্ষীদের সাক্ষর গ্রহন করেন। ধৃত আসামীর স্বাক্ষর গ্রহন করেন এবং তিনি নিজেও সাক্ষর করেন।
গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-২২/২৩৭, তারিখ-১৯/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
আসামী আটকের পর রংপুরে বিজ্ঞ আদালতে আসামী কে প্রেরণ করার কথা জানা গেছে #

