
মার্শাল হাসান :
বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কিউকাই এর উদ্যাগে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকার মিরপুরে ডিবক্স স্পোর্টস জোনে winter karate seminar Dhaka 2026 এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে সিনিয়র কারাতেকা ও কারাতে কোচগণ অংশ গ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কিউকাই এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামশীর আলম, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন সন্মানিত সাধারণ সম্পাদক সিহান হোসেন সেন্টু, কুমিতে টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন সিহান আবু সুফিয়ান হায়দার কারাতে কোচ আমেরিকা।
প্রশিক্ষণ পরবর্তী কিউখাই এর কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পান জনাব শামশীর আলম সাধারণ সম্পাদক সিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক চিত্র নায়ক আলেকজান্ডার বো কোষাধ্যক্ষ আফজাল ইসলাম প্রচার সম্পাদক আলমগীর হোসেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

