
নিজস্ব সংবাদদাতা :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ক্যান্টনমেন্ট থানা সদস্য ফরম নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামাল, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন সহ মহানগরের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক রশিদ উদ্দিন বাবুল, যুগ্ন আহবায়ক মিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রতন, যুগ্নআবায়ক জিন্নাত আলী, বিএনপির আহবায়ক সদস্য মোঃ হোসেন, আহবায়ক সদস্য হানিফ গাজী, সাবেক বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসির উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা সারোয়ার হোসেন, রনি, আরিফুল ইসলাম তুহিন, মইনুল ইসলাম অমি ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু,১৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম খান রনি ছাত্রদলের সভাপতি হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি মাসুদ রানা, জনি।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মিজান রহমান, সদস্য সচিব আরিফুল হক, যুগ্ন আহবায়ক নাঈম সাঁইজি সহ অসংখ্য নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে আমিনুল ইসলাম তার বক্তৃতায় বলেন বিএনপির সদস্য নবায়ন চলছে সারা বাংলাদেশব্যাপী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা কেউ যেন সুবিধাবাদী সুসময়ের ব্যক্তি বা ফ্যাসিস্ট চরিত্রের কোন ব্যাক্তি যেন বিএনপির কোন সদস্য না হতে পারে। সেই দিকে ঢাকা মহানগরের আহবায়ক কঠোর নির্দেশনা দেন।
আপনারা অনেক জেল জুলুমের পর আজকে এই পর্যায়ে এসেছেন তাই যাদের অবদান আছে বিগত সংগ্রামে তাদের অবশ্যই দল মূল্যায়ন করবে। ঢাকা মহানগরের অন্যতম যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,আজকে সুবিধাবাদী লোক গুলো আনাগোনা বেশি করছে এগুলো থেকে একটু সচেতন থাকবেন এবং বিএনপির ঘরনার কেউ নয় এরকম ব্যক্তিদের সদস্য করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন । তবে কোন প্রকার দলীয় কোন্দল যেন না থাকে এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেন।
সভাপতির বক্তৃতায় এ্যাডভোকেট আলমগীর হোসেন বলেন,আজকে এই সদস্য নবায়নের যে কর্মসূচি ক্যান্টনমেন্ট থানায় সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মহানগরের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন উনাদেরকে ক্যান্টনমেন্ট থানা বিএনপি,১৫ নম্বর ওয়ার্ড বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

