
নিজস্ব প্রতিবেদক,
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। তাঁরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

