
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘঠনা ঘটেছে।
মঙ্গলবার (১১ ই আগস্ট) রাতে উপজেলার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিমপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘঠনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে বরাবরের মত বিদ্যালয়ের প্রত্যেক কক্ষ লাইট ফ্যান অফ আছে কিনা চেক করে তালা দিয়ে বিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করে শিক্ষক ও কর্মকর্তাগণ।
সকালে হাইস্কুলের একজন ছাত্র দেখতে পাই বিদ্যালয়ের মেইন গেইট খোলা এবং হাইস্কুলের অফিসও খোলা।পরবর্তীতে আজিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শেহাব উদ্দিন বিষয়টি জানতে পারলে তিনি বিদ্যালয়ের শিক্ষক জাফর কে বিষয়টি দেখতে বলেন।পরবর্তীতে দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ের দুইটি গেইটের তালা ভেঙে দ্বিতীয় তলায় অফিসের তালা ভাঙা এবং অফিসের ফাইল ও আলমারি ডেক্স এলোমেলো অবস্থায় রয়েছেন।একই ভাবে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের অফিসেও আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছেন।
আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন বলেন,আমরা মঙ্গলবার ছুটির পর প্রতিদিনের ন্যায় ভালোভাবে দরজা জানালাগুলো ভালোভাবে চেক করি কারণ বুধবার বিদ্যালয় বন্ধ। কিন্তু বুধবার সকালে জানতে পারি বিদ্যালয়ের গেইট ও অফিস খোলা।তৎক্ষনাৎ বিদ্যালয়ের স্থানীয় শিক্ষক জাফর স্যার গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের গেইট ও অফিসে থালা ভাঙা আসবাবপত্র ও আলমারির ডেক্স এলোমেলো অবস্থায় রয়েছেন।
প্রধান শিক্ষক আরোও জানান, আগে এই বিদ্যালয়ে ফ্যানসহ আসবাবপত্র চুরি হলেও এইবার কোন আসবাবপত্র চুরি হয়নি বরং তিনি কোন ডকুমেন্ট চুরি নিয়ে সন্দেহ আছে বলে জানান।
এবিষয়ে পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়।
তবে তিনি ভবিষ্যতে এধরণের ক্ষতি এড়াতে বিদ্যালয়ে সি সি ক্যামেরা স্থাপন ও একজন রাত্রিকালীন গার্ড নিয়োগ দেওয়া জরুরী বলে মনে করেন।
পটিয়া থানার অসি জিয়াওল হক জানান আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

