
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সুজন হালদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) এসআই মো. রেজাউল করিম, এএসআই মো. আপেল মাহমুদ, এএসআই কাউছার হোসেন, এএসআই আব্দুল ওয়াহেদ, এএসআই মো. জহিরুল ইসলাম-২ এবং সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সিআর ১৪৩/২২ (সন্দ্বীপ) মামলার পরোয়ানাভুক্ত আসামি বিবি জুলেখা (পিতা: মো. নুরুল আলম), সাং- সারিকাইত, ৩ নম্বর ওয়ার্ড এবং সিআর ৪১৬/২৫ (সন্দ্বীপ) মামলার পরোয়ানাভুক্ত আসামি আকতারা বেগম (পিতা: নুর ইসলাম), সাং- মগধরা, ৫ নম্বর ওয়ার্ডকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

