
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট ) রাত ৮ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গালিব চৌধুরী এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত রায়হান আহমেদ (২৭) চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ এর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোছাপাড়া গ্রামের রায়হানের নেতৃত্ব মাদক বিক্রি ও সেবনের আসর জমে। এ মর্মে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ধারা ৩৬(৫) অনুযায়ী রায়হানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

