
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ,
সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মানববন্ধন করেছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার ১০ আগস্ট দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত মানববন্ধনে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী হামলা বা নির্যাতনের শিকার হলে তা সরকারি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।
তারা দায়িত্ব পালনরত রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

