
মোঃ রুবেল সিকদার
পিরোজপুর – বাগেরহাট মহা সড়ক এর কচুয়া ৩০ লাখ টাকার ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাগেরহাট মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা সহ নুরজাহান বেগম (৪৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৯ আগস্ট) বিকেলে পিরোজপুর- বাগেরহাট মহাসড়কের বরকত ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরজাহান বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
নুরজাহান বেগমের হাতের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি প্যাকেটে লুকানো মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। প্রায় এক কেজি ওজনের এই চালানের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা!
এই ঘটনায় বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত।

