
জেলা প্রতিনিধি :
শনিবার দিন শেষে ৮ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে একটি ছোট শিশুকে পেয়েছেন সাধারণ জনগণ।
শিশুটি নিজের পরিচয় ও পরিবারের বিষয়ে কিছু তথ্য জানিয়েছে। শিশুটি বলেছেন তাদের বাড়ি ঢাকার বাইপাইল আশুলিয়া এলাকায় এবং তার বাবা পুলিশের চাকরি করেন।
বর্তমানে শিশুটি দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের রেল পুলিশের কাছে নিরাপদে রয়েছে।

