
নিজস্ব প্রতিবেদক:
গণভবন কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পদ নয়, এটি রাষ্ট্রের সম্পদ ও জনগণের সম্পদ—এমন মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী সাইমন। তিনি বলেন, গণভবনকে দলীয় বা ব্যক্তিগত আবেগের ভিত্তিতে ব্যবহার না করে রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে কাজে লাগানো উচিত।
সাইমন বলেন, দেশের যে সরকারই ক্ষমতায় এসেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম ও নিরাপত্তার প্রয়োজনে গণভবন ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতেও রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী এই স্থাপনাটি ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন।
তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় নেই বলেই গণভবনকে জাদুঘরে পরিণত করতে হবে—এমন সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। গণভবন শেখ হাসিনার বাপ-দাদার সম্পদ নয়, আবার এটি কারও ব্যক্তিগত সম্পদও নয়। এটি রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ।”
জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাইমন বলেন, জুলাইয়ের ইতিহাস, আন্দোলনের স্মৃতি ও গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন। তবে এর জন্য গণভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও বিশাল একটি স্থাপনা স্থায়ীভাবে জাদুঘর

