
মোঃ হাসান আলী
গাইবান্ধা জেলা বেসরকারি পাঠাগার কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পৌরপার্ক সংলগ্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
গাইবান্ধা জেলার ৭টি উপজেলা থেকে আগত ২৫টি বেসরকারি পাঠাগারের প্রতিনিধি ও পাঠকদের নিয়ে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নজরুল বর্ষ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফসানা বেগম-কথাসহিত্যিক ও পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। বিশেষ অতিথি ছিলেন ১.মোঃ ইনামুল হক-সহকারি পরিচালক,জাতীয় গ্রন্থকেন্দ্র। ২.জনাব জাহাঙ্গীর আলম-সহকারি লাইব্রেরিয়ান, জেলা সরকারি গ্রন্থাগার,গাইবান্ধা।
জনাব নাসরিন সুলতানা রেখার সভাপতিত্বে নজরুল সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফর রহমান-কবি ও নজরুল গবেষক, দিনাজপুর। তিনি তাঁর বক্তব্যে কবি নজরুলের জীবনী ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন কবি নজরুলের দেশপ্রেম, ভালোবাসা ও দর্শন সমাজের মাঝে ছড়িতে দিতে বেসরকারি পাঠাগারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব ইনামুল হক গ্রন্থাগারে পাঠক বৃদ্ধি অর্থাৎ সমাজে বই পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বই কেবল নিজেকে আলোকিত করেন না, বই সমাজ তথা রাষ্ট্রকেই আলোকিত করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: কবি নজরুল অনেক আগেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন যার ফলশ্রুতিতে আমাদের দেশে তথা বিশ্বপরিমন্ডলে কবি নজরুলের সেই বিদ্রোহ, বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন নজরুলের গান, কবিতা গজল আমাদের সমাজকে আলোকিত করছে। সমাজকে অপরাধ, অন্ধকার বা মাদকাসক্তি থেকে মুক্ত করতে হলে বই পড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। বেসামরিক গ্রন্থাগার বা পাঠাগারে বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করে সমাজে বই পাঠের আগ্রহ দিন-দিন বৃদ্ধি করার জন্য বেসরকারি পাঠাগারের দায়িত্বশীল সকলকে অভিনন্দন জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। প্রধান অতিথি বলেন যেকোন ভালো কাজের ভিডিও (বইপড়া, পাঠচক্র, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান) সোস্যাল মিডিয়ায় দিলে অনেকেই তা দেখে আগ্রহী হবে কারণ এখন সোস্যাল মিডিয়ার আমরা অনেক বেশি যুক্ত। এছাড়াও প্রধান অতিথি বইপড়ার জন্য বেসরকারি গ্রন্থাগার গাইবান্ধা জেলার ২৫টি পাঠাগারের পরিচালনা কমিটির সাথে আলোচনা করেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সহকারি পরিচালক মহোদয় দেশব্যাপী বেসরকারি পাঠাগার নিয়ে তাঁদের তথা সরকারের পরিকল্পনা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচনা শেষে বেসরকারি পাঠাগার গাইবান্ধা জেলার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয় এবং কবি নজরুলের একটি গানে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা দেখেন অতিথিবৃন্দ।
জনাব মোঃ নাবিল আহমেদ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি, বিশ্বসাহিত্য কেন্দ্র গাইবান্ধা জেলার লাইব্রেরি ইনচার্জ মোঃ হাসান আলী আমন্ত্রিত অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

