
লোকমান হোসেন
যশোর, শার্শা উপজেলা ইয়াবা ট্যাবলেট এর জমজমাট ব্যবসা চলছে। ব্যবসার সাথে থেকে শুরু করে নামিদামি অনেকেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ব্যবসার সাথে জড়িত থাকায় অনেকে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু প্রশাসনের চোখের আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যাবসা। পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার বিকেল ৪টার দিকে ইয়াসিন (৩০)নামে এক যুবককে ১৫ পিচ ইয়াবা সহ আটক করে শাশা থানা পুলিশ।
ইয়াসিন ডিহি ইউনিয়নের গোপীনাথপুর বটতলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
মাদকদ্রব্য চোরাচালান আইনের মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়।

