
সেলিম রেজা, বীরগঞ্জ (দিনাজপুর) :
জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

