
সুধন্য ঘরামী,
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনে এ দিনটি যথাযথ ভাবে পালনের সংবাদ পাওয়া গেছে।
কোটালীপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালায় সকালে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে ( লাল শাপলা) আলোচনা সভায় মিলিত হয়। সভায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, অফিস প্রধান গন সহ জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, নিহত যোদ্ধা পরিবারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন – কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি সুধন্য ঘরামী, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কোটালীপাড়া পৌর সভা জামায়াত ইসলামের সভাপতি আকতার দাড়িয়া, যুব উন্নয়ন অফিসার, আহত জুলাই যোদ্ধা, এনসিপি,গন অধিকার পরিষদের প্রতিনিধি।
উল্লেখ্য কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনে যথাযথ ভাবে দিবসটি পালন করা হয়েছে।

