
নিজস্ব প্রতিনিধি:
বুধবার (৫ আগস্ট) সন্দ্বীপে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, জুলাই গণঅভ্যুত্থানে সন্দ্বীপের একাংশ জুলাই যোদ্ধা এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন,জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

