
লোকমান হোসেন ,
বেনাপোল একটি আন্তর্জাতিক মানের স্থল বন্দর। এখানে প্রায় ৩ হাজার শ্রমিক প্রতিদিন দিনমজুরি কাজ করে। এখানকার শ্রমিকরা ন্যায্য মূল্য না পাওয়াই প্রতিনিয়ত ধর্মঘট পালন করে। শ্রমিকদের সামনে উপস্থাপন করা হয় প্রতি টন মাল লোড আনলোড ৫০ পয়সা বাড়ানো হবে।
শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শহীদ আলী শ্রমিকদের পক্ষে বলেন সারাদিন দিনমজুরি খেটে আমরা শ্রমিকরা ন্যায্য মূল্য পাইনা তাই আমাদের একটাই দাবি আগামী ২০ শে জুলাই এর ভেতরে প্রতি টন মালে ৫০পয়সা বাড়াতে হবে। সকল শ্রমিকরা একমত পোষণ করেন।
বেনাপোল স্থলবন্দরে দুইটা গ্রুপ কাজ করে ৯২৫ বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
অপরটি হল ৮৯১বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সাধারণ শ্রমিকদের দাবি সারাদিন পরিশ্রম শেষে তারা যেন ন্যায্য মূল্য পাই।

