
দীপক শর্মা ,
এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির সন্দেহে ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

