
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবির হাতে আটক এক মাদক মামলার আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হাছান আলী (৪৫), উপজেলার কালঞ্চা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
জানা যায়, বিজিবি কর্তৃক আটক করার পর তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ২১-এর কলাম ২ অনুযায়ী সংঘটিত অপরাধে এবং কলাম ৩ অনুযায়ী তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

