
জেলা প্রতিনিধি :
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ ১–৭ আগস্ট উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে র্যালি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ভারপ্রাপ্ত দিনাজপুর ডা. মোঃ গোলাম রসুল রাখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সিরাজুল ইসলাম তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর। সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অ্যান্ড এস্টেট পুলিশ সুপারের প্রতিনিধি, দিনাজপুর। ডা. নূর আলম, আবাসিক মেডিকেল অফিসার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুর।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপরিচালক,জেলা মহিলা অধিদপ্তরের প্রতিনিধি। সহকারী পরিচালক,জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের এর প্রতিনিধি। আলোচনা সভায় বক্তারা নবজাতকের জীবনের প্রথম এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পান শুরু করা, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিহার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত হবে।

