
মোঃ পারভেজ,
চট্টগ্রামের পটিয়ায় হজরত শাহচান্দ আউলিয়া (রহ.)-এর পবিত্র মাজার শরীফ ও শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার নবনির্মিত প্রধান গেইটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বাদ আসর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গেইটটির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
উদ্বোধন শেষে হজরত শাহচান্দ আউলিয়া (রহ.)-এর পবিত্র মাজার শরীফের প্রধান খাদেম মাওলানা ফৌজুল কবীর আল কাদেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সাবেক শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলমদার, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মো. জিয়াউদ্দিন, পটিয়া উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন শাহজাহান, লিল্লা বোর্ডিং ও এতিমখানার কেয়ারটেকার মাওলানা আবদুল জব্বার নুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “আউলিয়া কেরাম আমাদের জন্য রহমতস্বরূপ। তাঁদের সোহবত ও আদর্শ অনুসরণ করলে জীবনের প্রতিটি কাজে বরকত ও কল্যাণ লাভ করা যায়।” তিনি মাজার ও মাদরাসার গেইট নির্মাণে সহযোগিতা করা সকল দাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

