
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আজ ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক আয়োজন “AUTOMECH 2.0”-এর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুক্রবার (৩১ জুলাই ) ২০২৬ পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি তরুণ প্রকৌশলী ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আইইউটির শিক্ষক, শিক্ষার্থী, আয়োজকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রযুক্তি ও অটোমোবাইল প্রকৌশলকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিগত প্রদর্শনী এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, AUTOMECH 2.0 শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণার মনোভাব এবং বাস্তবমুখী প্রকৌশল জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়

