
মাসুম বিল্লাহ:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি বি কে রায় রোড (ডালমিল মোড়), মিস্ত্রিপাড়া খালপাড়া রোড ও টিবি ক্রস রোড সংলগ্ন এলাকার বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিধন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, খুলনা সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ,সাবেক কাউন্সিলর গিয়ার উদ্দিন বনি, মো: হাফিজুর রহমান মনি ও মাজেদা খাতুন, ইউসুফ হারুন মজনু, হাসান মেহেদী রিজভী, জোয়াদ্দার হোসেন জলি, সরদার রবিউল ইসলাম, আব্দুল জব্বার, মেশকাত আহমেদ, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রচি, মো: জনি প্রমুখ।

