মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডিএনসিসি প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন
আজ ৩০ জুলাই ২০২৬ ইং রোজ-বৃহস্পতিবার সচিবালয় থেকে ফেরার পথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে ডিএনসিসি প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে নিজ বাসভবনে ফেরেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কর্তৃক ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্যোগটি নগরীর পরিচ্ছন্নতা ও সেবার মানোন্নয়নে একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম, পরিচ্ছন্নতা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জনাব তারেক রহমান মিতব্যয়িতা ও সাধারণ জীবনযাপনের অংশ হিসেবে মাঝেমধ্যে সরকারি প্রটোকলের পরিবর্তে নিজে গাড়ি ড্রাইভ করে যাতায়াত করছেন।
আজ তাঁর এই যাত্রায় সহযাত্রী হিসেবে সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
সচিবালয়ের নিয়মিত দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যায় তিনি ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে ড্রাইভ করে সরাসরি নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন এবং পৌঁছান।
প্রধানমন্ত্রীর নিজ হাতে গাড়ি চালানোর এই আন্তরিক ভঙ্গি এবং সহকর্মীদের সঙ্গে এমন সাধারণ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।