
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সন্তান সুমাইয়া ফেরদৌস সিলেটের কানাইঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন।
বুধবার ২৯ জুলাই দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পূর্বে তিনি সারিয়াকান্দি উপজেলার ইউএনও, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জের এসিল্যান্ড এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং সরকারি সেবাকে আরও কার্যকর করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

