গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরহাদ হোসেন ও পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় নিজবাস ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় প্রাথমিক পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যে ফরহাদ হোসেন ও আশিকুর রহমান বলেন” আমি বর্তমানে লিভার, উচ্চ রক্তচাপ ও ফুসফুসের জটিল সমস্যায় ভূগিতেছি এবং আওয়ামী লীগের ২৪ পরবর্তী কর্মকাণ্ড আমার নিতী ও আদর্শের সাথে সাংঘর্ষিক বিধায় আজ ২৯/০৭/২০২৬ হইতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ, সহ সকল প্রকার পদ পদবী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।
আশিকুর রহমান বলেন, আমি পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব রত ছিলাম আজ ২৯/০৭/২০২৬ তারিখ হইতে আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম।
পৃথক সংবাদ সম্মেলনে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ বলেন, আমি আজ ২৯/০৭/২০২৬ বুধবার হইতে ভাবড়াশর ইউনিয়ন আওয়ামী লীগের পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম।
আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবে না।”