গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পৌর আওয়ামী লীগ থেকে ২, পৌর সভার ওয়ার্ড আওয়ামী লীগের ১ ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের ১ নেতা সহ মোট ৪ নেতা আওয়ামী লীগ দলিয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নিজবাড়ীতে দলীয় পদপদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌর আওয়ামী লীগের সদস্য সোরাব উন নূর (সিরু মিয়া) বিকালে নিজ বাড়ীতে পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুব বাবু পরে নিজ বাড়ীতে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ রেজাউল মুন্সি এবং সন্ধায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্লা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে প্রত্যেকে বলেন, আমি সোহরাব হোসেন সিরু মিয়া, পিতা মৃতঃ আব্দুল জলিল মিয়া, গ্রাম গোপিনাথপুর, আমি মাহাবুব বাবু পিতা মৃত সিরাজুল ইসলাম মিয়া, গ্রাম গোপিনাথপুর, আমি মোঃ রেজাউল মুন্সি, পিতা মৃত আবুল হোসেন মুন্সি গ্রামঃ গোপিনাথপুর এবং আমি মোঃ ইলিয়াস মোল্যা, পিতা মৃত মোকসেদ মোল্যা, গ্রাম পাইকদিয়া, তারা আজ মঙ্গলবার ২৮ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রকার দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করে বলেন আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
এবং প্রত্যেকে আরো বলেন, আমি দৃঢ় ভাবে প্রতিজ্ঞা জানাইতেছি যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে রাজনৈতিক কোন দলের চাপে না পড়ে, আমি আওয়ামী লীগ দল থেকে আজীবনের জন্য পদত্যাগ করিলাম।”