
নিজস্ব প্রতিনিধি
জেলার সদর উপজেলায় আজ সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে বিজিবি’র সাতক্ষীরা ব্যটালিয়নের (৩৩ বিজিবি) পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের ফলে সীমান্ত এলাকার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত ও জলবদ্ধতার কারনে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবারের ৫০টি প্যাকেট বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের যেকোন দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি’র এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র:বাসস

