
দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পৌরসভার কর্মকর্তা সহ অন্যান্যরা।

