
মোঃ রুবেল সিকদার
সাবেক ছাত্রদল নেতা ও ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের ওপর হামলার অভিযোগ
গত গভীর রাতে সাবেক ছাত্রদল নেতা ও ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

