ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, সম্মানিত উপদেষ্টা মোঃ সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের জন্মদিন।
আয়োজনে মিরপুর এলাকার প্রায় দেড়শ থেকে দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান। বিশেষ করে মিরপুর প্রেসক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা তালুকদার রুমী দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের কল্যাণে তাঁর অবদান, দিকনির্দেশনা এবং নেতৃত্বের জন্য উপস্থিত সাংবাদিকদের ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করে উপস্থিত সবাই শুভেচ্ছা জানান।
একই সঙ্গে মিরপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের জন্মদিনও অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। উপস্থিত সাংবাদিকরা তাঁদের সাংবাদিকতা, সংগঠন এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও খবর বাংলাদেশের সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান খান, মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এস এম বদরুল আলম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার মোঃ রাহাত খান, সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল, সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, সহ-সভাপতি শাহিনুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেসেজ টুডে সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জিএস জয়, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সায়মন, এমএ গাফফার, এম এ মালেক, ডালিয়া মির্জা, রিয়া মনি, দুলাল হোসেন, মিরপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার আন্তর্জাতিক রিপোর্টার মেহেদী হাসান শাওনসহ অসংখ্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এস এম বদরুল আলম। তিনি বলেন, “মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তালুকদার রুমী, উপদেষ্টা সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের জন্মদিনে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা তালুকদার রুমী সবসময় সাংবাদিকদের অভিভাবক হিসেবে পাশে থেকেছেন। তাঁর দিকনির্দেশনা মিরপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে উপদেষ্টা সালমান ফারসি ও সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের অবদানও অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের জন্মদিনে মিরপুর প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
উপদেষ্টা ও খবর বাংলাদেশের সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, “তালুকদার রুমীর নেতৃত্ব ও অভিজ্ঞতা সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয়। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি। পাশাপাশি সালমান ফারসি ও নজরুল ইসলাম টুটুলের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা।”
উপদেষ্টা ও মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “মিরপুর প্রেসক্লাব আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে সম্মানিত প্রধান উপদেষ্টা তালুকদার রুমীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা তিনজনেরই সুন্দর, সুস্থ ও সফল জীবন কামনা করি।”
উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান খান বলেন, “এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। জন্মদিনের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”
সিনিয়র সহ-সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার মোঃ রাহাত খান বলেন, “তালুকদার রুমী সাংবাদিকদের জন্য একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তাঁর মতো অভিজ্ঞ মানুষের পরামর্শ আমাদের চলার পথে অনুপ্রেরণা জোগায়।”
সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ বলেন, “আজকের এই আয়োজন আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। জন্মদিনের তিনজন গুণী ব্যক্তিত্বের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”
সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল জন্মদিনের শুভেচ্ছার জন্য উপস্থিত সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মিরপুর প্রেসক্লাব পরিবার সবসময় ঐক্যবদ্ধ থাকুক—এটাই আমার প্রত্যাশা।”
শেষে জন্মদিনের কেক কেটে তিন গুণী ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে তাঁদের সম্মান জানান এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আনন্দঘন এই আয়োজন মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।