
লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি
যশোর শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।
জব্দ কৃত মালের ভিতর ৮পিছ ভারতীয় শাড়ি, ৫কেজি জিরা,১২কেজি ফুসকা,২৭৮পিচ চকলেট,৩০পিচ থ্রি পিস, অনেক গুলি ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে আটক কৃত মালামালের বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা।
বিজিবি লেফটেল কর্নেল সাইফুল আলম খান জানান, বেনাপোল বর্ডার দিয়ে চুরা কারবারীরা প্রতিনিয়ত মালামাল বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করে।
১৬ই জুলাই বৃহস্পতিবার বিজিবি গোপনসৃএে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মালামাল ফেলায় থুয়ে চুরাচালান ব্যবসায়ীরা পালিয়ে যাই বিজিবি মাল তাদের আয়াত্তে নিয়ে আসে। বিজিবি কোয়ার্টারে জমা দেয়।

