
জেলা প্রতিনিধি :
১৬ জুলাই দিনাজপুর বড়মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারির স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান।

