
নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান তাঁর ফেসবুক আইডিতে এই তালিকা প্রকাশ করেন। ঘোষণা অনুযায়ী, উথুরা ইউনিয়নে মো. বাবুল হোসাইন, মেদুয়ারীতে মো. এমরান হোসেন, ধীতপুরে খন্দকার খুররম, বিরুনিয়ায় ডা. জহিরুল ইসলাম, ভালুকা ইউনিয়নে জহিরুল ইসলাম জুয়েল, মল্লিকবাড়ীতে মাওলানা মাহফিজুর রহমান, ডাকাতিয়ায় আসাদুজ্জামান আসাদ, কাচিনায় প্রভাষক সাইফুল ইসলাম, হবিরবাড়ীতে অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ এবং রাজৈ ইউনিয়নে প্রভাষক মাওলানা মিজানুর রহমানকে দলীয় প্রার্থী করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের মতামত ও সাংগঠনিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং নির্বাচনী প্রচারণার প্রস্তুতিও শুরু হয়েছে। হবিরবাড়ী ইউনিয়নের প্রার্থী অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ বলেন, “দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি।

