গোপালগঞ্জের মুকসুদপুরে এক আওয়ামী লীগ নেতা সকল প্রকার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ বুধবার (১৫ জুলাই) সন্ধায় রাজকৃষ্ণপুর নিজ বাড়ীতে সংবাদসম্মেলন করে আওয়ামী লীগ নেতা মোঃ সফিকূল ইসলাম (শফিক মোল্লা) আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, আমি মোঃসফিকূল ইসলাম (শফিক মোল্লা) পিতাঃ মৃত আবুল হোসেন মোল্লা গ্রামঃ রামকৃষ্ণ পুর, সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদসম্মেলনের মাধ্যমে আজ ১৫ জুলাই রোজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম।
আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবেনা।
আমি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ রক্ষায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব।