
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

