
লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি
যশোর, শার্শা উপজেলা ১৩ই জুলাই রবিবার অডিটরিয়াম হল রুমে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ বিজিবি ও বিভিন্ন দলীয় নেতা কর্মীদের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জাহির, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামাত ইসলাম আমির তবিবুর রহমান। বেনাপোল পর থানার আমির রেজাউল করিম, সহ স্কুল শিক্ষক সাংবাদিকবৃন্দ, পুলিশ,বিজিবি,
শার্শা উপজেলা বিভিন্ন শ্রেণীর লোক ইয়াবা ব্যবসা ফেনসিডিল ব্যবসা গাজা সহ ধর্ষণ, শিশু ধর্ষণ নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।
সকল পর্যায়ের মানুষের একটাই দাবি সমস্ত প্রকার অপকর্ম থেকে শার্শা উপজেলাকে রক্ষা করতে হবে।
যে কেউ যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে। এবং তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সকলে একযোগ একমত পোষণ করেন।

