
নিজস্ব প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত রবিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাল, ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।ছাত্রদল ও অন্যান্য অংগ সংগঠননের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন ,
“দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ।”
এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ছাত্রদলের নেতা-কর্মীসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

