
জসিম তালুকদার, বাঁশখালী :
সাম্প্রতিক গত ৬ দিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বাঁশখালীর বাহারছড়া, সরল ইউনিয়নে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন কিশোরী।
মো. আশিক (১১) বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে, সে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়, মো. মিরাজ (৬) বাহারছড়া ইউনিয়ন এলাকার পশ্চিম রত্নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সেও বন্যার পানিতে ভেসে মৃত্যু হয়, মোছাম্মৎ তাহিন নুর (১২) সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) আব্দুল করিমের মেয়ে। সে বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে খাদে পড়ে তার মৃত্যু হয়।
সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে সরকারিভাবে ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।