
হোসেনপুর (কিশোরগঞ্জ):
তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে রবিবার (১২জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমাশীষ ভৌমিক, মেডিকেল অফিসার ডাঃ মাহমিমা ইসরাম শিখা, হোসেনপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এবিএম চঞ্চল আহম্মেদ, হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ফরুখ আহমেদ, উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম,
উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার, পল্লী কর্মসংস্থান অফিসার মোঃ মাযাহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগাতে হবে।

