
শেখ সৈকত রায়হান ইমন-বাগেরহাট :
“বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬”—রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই সংসদীয় আসনের জনগণের নির্বাচিত প্রতিনিধি, এমপি মনজুরুল হক রাহাদ-কে আমন্ত্রণই জানানো হয়নি। কারণ তিনি জামায়াতের মনোনীত প্রার্থী। এটি গণতান্ত্রিক শিষ্টাচার ও জনগণের রায়কে অবজ্ঞা করার শামিল।
একজন এমপির পরিচয় তাঁর দল নয়, তিনি তাঁর এলাকার লাখো মানুষের প্রতিনিধি। রাজনৈতিক ভিন্নমতের কারণে নির্বাচিত জনপ্রতিনিধিকে উপেক্ষা করার সংস্কৃতি চলতে থাকলে, “বৈষম্যহীন বাংলাদেশ”-এর স্লোগান কেবল মুখের কথাই থেকে যাবে।
আজ যদি দলীয় পরিচয়ের কারণে একজন এমপিকে বাদ দেওয়া হয়, তাহলে আগামীকাল সাধারণ মানুষও একই বৈষম্যের শিকার হবে। এ ধরনের সংকীর্ণ দলীয় মানসিকতা গণতন্ত্রকে দুর্বল করে, রাষ্ট্রকে নয়।
বাগেরহাট বাসি স্পষ্টভাবে বলতে চাই—জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করা মানে সেই জনগণকেই অসম্মান করা।

