
মোঃ রুবেল সিকদার
ইনসেপ্টা কোম্পানির পিরোজপুরের প্রতিনিধি মহাদেব বিশ্বাস-এর মৃত্যুর ঘটনা ঘটে গত ২৫ জুন ২০২৬ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায়।
উক্ত মটর সাইকেল দূরর্ঘটনা অভিযুক্ত পলাতক আসামি মোঃ সিয়াম খন্দকার মারুফ (২০)-কে আটক করেছে র্যাব।
আটককৃত সিয়াম খন্দকার মারুফ রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
বৃহস্পতিবার বরিশাল থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা কাউখালী থানায় হস্তান্তর করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

