
লোকমান হোসেন-শার্শা উপজেলা প্রতিনিধি
যশোর শার্শা উপজেলা কাইবা ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড় থেকে ২জন ইউপি সদস্য সহ ৪জনকে আটক করে বিজিবি।
বুধবার ৮ই জুলাই চন্দনপুর এলাকায় বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে চন্দনপুর কলেজ মোড়ে অবস্থান নাই। অবস্থান নেয়া কালে সন্দেহজনক প্রত্যেককে দেহ তল্লাশি করা হয়।
এমন সময় ৪জনকে সন্দেহজনক ভাবে আটকানো হয়। সন্দেহজনক ৪জনকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তাদের কাছে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন পাওয়া যায়।
আটককারীরা হলেন কলারোয়া উপজেলা চান্দুরিয়া গ্রামের মৃত ঈমানুর হোসেনের ছেলে, মোস্তফা কবির (৪৭),একই গ্রামের মোহাম্মদ আলী ছেলে আব্দুস সালাম (৪৩)কাতপুর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে ইউপি সদস্য নিজামুদ্দিন (৩৮) শামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)আটক করে বিজিবি।
২১ব্যাটেলিয়ান লেঃ কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান বলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবি টহল দেয়।
কিন্তু প্রতিনিয়ত কাইবা চন্দনপুর বর্ডার দিয়ে দুনম্বরী ব্যবসা চলেই যাচ্ছে। ইয়াবা, স্বর্ণ, চালান প্রতিনিয়ত বিভিন্ন বর্ডার দিয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় পাচার হচ্ছে। এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ফেনসিডিল মদ সহ বিভিন্ন নেশা দ্রব্য জিনিস বাংলাদেশ প্রবেশ করছে।
আটকৃত ৪জন আসামিকে ইয়াবা ট্যাবলেট সহ আটককৃত মামলায় আসামি করে শার্শা থানায় চালান করা হয়।

