
মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজের অডিটরিয়ামে মুহম্মদ আব্দুল আলীম এর সন্ঞ্চালনায় অধ্যক্ষ এম এ রউফ সাহেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেধাভিত্তিক ছাত্রীসংসদের ভিপি নূসরাত জাহান তিথি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইল-০৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আহমেদ আযম খান। প্রধান অতিথি লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কিত বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন, কলেজ শিক্ষক প্রতিনিধি মো: ফারুক হোসেন, রফিকুল হক বাদল, নাজমুল হুদা স্যার, বিলকিস আক্তার লতা ম্যাডাম, মনিরুজ্জান স্যার।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) এর সখীপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজিম উদ্দিন, সাবেক সভাপতি জনাব শাহজাহান সাজু, সাবেক পৌর সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, মহিলা দলের সভাপতি ফারহানা মুন্নী প্রমুখ।

