
আবু সুফিয়ান-সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিল-এর অসুস্থতার সংবাদ পেয়ে সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ হাসান মঞ্জিলে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শারীরিক খোঁজখবর নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং স্থানীয়ভাবে পরিচিত জনতার মেয়র ছাইদুর রহমান বাচ্চু।
সাক্ষাৎকালে তিনি মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব এবং অসুস্থ মানুষের পাশে থাকা মানবিকতার অন্যতম প্রকাশ।
এ সময় প্রবীণ সাংবাদিক টিএমএ হাসান, জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়ার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক বার্তা বহন করে। উপস্থিত সবাই মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করেন।

